1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন শনাক্ত ৫, করোনায় আক্রান্ত মোট ৬১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

নতুন শনাক্ত ৫, করোনায় আক্রান্ত মোট ৬১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৪৩৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত আরও পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে দেশে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হলেন মোট ৬১ জন। এর মধ্যে আগেই মারা গেছেন ছয় জন। সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন। বাকি ২৯ জন এখন চিকিৎসাধীন।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান বলেন, করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার সুযোগ বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানের ১৫টি ল্যাবে পরীক্ষা শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব ল্যাবে মোট ৫১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে পাঁচটি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নমুনা পাঁচটিতে করোনার উপস্থিতি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ছাড়াও তিনটি ল্যাবে শনাক্ত হয়েছে।

ডা. হাবিবুর বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে কেউ মারা যাননি। নতুন করে একজন সুস্থ হয়েছেন। যারা সুস্থ হয়েছেন, তারা সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এর বাইরে বর্তমানে ৮২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনাভাইরাস দেশে এখনো কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে পৌঁছেছে কি না, এমন প্রশ্নের জবাবে ডা. হাবিবুর রহমান বলেন, আরও পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে এটি কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে পৌঁছেছে কি না।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হচ্ছে। এরই মধ্যে ১৫টি ল্যাবে এই পরীক্ষা চালু হয়েছে। এপ্রিলের মধ্যেই আরও ১৩টি, অর্থাৎ মোট ২৮টি ল্যাব স্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net