ঢাকা   ০৬:৪৫:২৮ এএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল  ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই পরিবারের ৪ জন আক্রান্ত, মোট বেড়ে ৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৪২১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহমুদুল হাসান হৃদয়, নারায়াণগঞ্জ : বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নিশ্চিত হয় যে নারায়ণগঞ্জের আড়াহাজারে আরো তিন জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা হলেন, আনোয়ারা বেগম (৫৫), তার ছেলে আবদুল্লাহ আল মামুন (৩০) ও নাতি হাবিবুল্লাহ (১)। এরা সবাই ইতিপূর্বে আক্রান্ত হানিফ মিয়ার পরিবার। তিনি স্থানীয় বিশ্বনন্দী ইউনিয়নের দড়ি বিশ্বনন্দী দক্ষিণপাড়া এলাকার তারা মিয়ার ছেলে হানিফ (৬৫)। তিনি ঢাকার মার্দাটেক এলাকায় বসবাস করতেন। এর আগে তাদের নমুনা (ম্প্যাপল) সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। এনিয়ে আড়াইহাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজনে।

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নতুন করে একই পরিবারের এক শিশুসহ আরো দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে হানিফ নামে এক ব্যক্তি আক্রান্ত হন। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন তার স্ত্রী আনোয়ারা, ছেলে আবদুল্লাহ আল মামুন ও নাতি হাবিবুল্লাহ।

প্রসঙ্গত. ৮এপ্রিল থেকে এ পর্যন্ত আড়াইহাজার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, রেজাউল (৪৫)। তিনি উপজেলার বান্টিবাজার এলাকার মৃত হাজী আব্দুল সালামের ছেলে। তিনি বান্টিবাজারে কাপড়ের ব্যবসা করতেন। সেই সুবাদে তিনি ঢাকার গাউছিয়া ও নিউমার্কেট এলাকায় যাতায়ত করতেন। নার্গিস আক্তার (২৮), স্থানীয় দড়ি সৎভান্দি এলাকার আনোয়ারের মেয়ে এবং সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকার খোকনের স্ত্রী। তিনি স্বামীর বাড়িতে থাকতেন। অসুস্থ্যতা নিয়ে তিনি বাবার বাড়িতে আসেন। স্থানীয় বিশ্বনন্দী ইউনিয়নের দড়ি বিশ্বনন্দী দক্ষিণপাড়া এলাকার তারা মিয়ার ছেলে হানিফ (৬৫)। তিনি ঢাকার মার্দাটেক এলাকায় বসবাস করতেন। দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও এলাকার ওয়ারিশ মোল্লার ছেলে কবির (৬০)। তিনি স্থানীয় মসজিদে যাতায়ত করতেন। ৮ এপ্রিল প্রথম এই উপজেলায় (কোভিড-১৯)-এ আক্রান্ত হন মাকসুদা বেগম (৩০)। তিনি উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় বাসাবাড়িতে কাজ করতেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি