ঢাকা   ১১:০৭:৩০ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নির্বাচনী এলাকায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৩৮৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধি নোয়াখালীঃ
বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ নির্বাচনী এলাকায় করোনা ভাইরাসের প্রভাবে অসহায় গরীব পরিবার গুলোর মাঝে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রীর পক্ষ থেকে ত্রাণের ২৬ মেট্রিক টন চাল বিতরণ কর্মসূচির উদ্ভোধন করে, তাঁর ছোট ভাই নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এ সময় তিনি উপজেলার ৮জন ইউপি চেয়ারম্যানের কাছে মন্ত্রীর ত্রাণের চাল হস্তান্তর করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট উপজেলায়ও ১৩ মেট্রিক টন করে মোট ২৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর আগে মন্ত্রীর পক্ষ থেকে কোম্পানীগঞ্জ এবং কবিরহাট উপজেলার গরীব অসহায় পরিবার গুলোর মাঝে ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। মন্ত্রীর পক্ষ থেকে ভবিষ্যতে গরীব অসহায় মানুষের জন্য সকল ধরণের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, চর হাজারী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা চৌধুরী , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী শাহীন, পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমান চৌধুরী, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, কলেজ ছাত্রলীগের সভাপতি নূরে এ মাওলা রাজু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকের হোসেন হৃদয় প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি