1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে শিল্পপতি বিপ্লবের অর্থে হচ্ছে দিনমজুরের ঘর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান

ফটিকছড়িতে শিল্পপতি বিপ্লবের অর্থে হচ্ছে দিনমজুরের ঘর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩২৮ বার

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
দাঁতমারা ইউপির পূর্ব দাঁতমারা এলাকার হত-দরিদ্র দিনমজুর মাহবুব আলম। দিনমজুরি দিয়ে চলে ৩ সন্তানের জনক মাহবুবের সংসার। দীর্ঘদিন ধরে ২ শতক জমির উপর একটি ছনের ঘরে বসবাস করে আসলেও বসবাস অনুপযোগী হয়ে পড়েছে অনেক আগেই। অর্থের অভাবে পারছিলেন না ঘরটি মেরামত করতে। বিভিন্নস্থানে ধর্না দিয়েও জুটেনি কোন সহযোগীতা।
গত দুদিনের টানা বৃষ্টিতে স্ত্রী,সন্তান নিয়ে চরম মানবেতর জীবন যাপন করে মাহবু। এমতাবস্থায় ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মাহবুবের দুর্দশার কথা জানান সাংবাদিক কামাল উদ্দিনকে। মাহবুবের জরাজীর্ণ ঘরের ছবি শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবকে পাঠান সাংবাদিক কামাল।

মেহেদি হাসান বিপ্লব দ্রুত পরিদর্শন পূর্বক একটি প্রতিবেদন জমা দিতে নির্দেশ প্রদান করেন।
সে সূত্রে ২৯ এপ্রিল মেহেদি হাসান বিপ্লবের পক্ষে মাহবুবের ঘরটি পরিদর্শনে যান দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুল হক মজুমদার, সহ-সভাপতি নুরুল আলম বিএ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সাংবাদিক মোঃ কামাল উদ্দিন। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মেম্বার, যুবলীগ নেতা শাহিদুল আলম, মাহবুব আলম, আবু ইউসুফ, ব্যবসায়ী আব্দুল্লাহ্ আল মাহমুদ পারভেজসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মেহেদি হাসান বিপ্লব দ্রুত ঘরটি টিনের চাউনি দিয়ে মেরামত করার জন্য সাংবাদিক কামালকে দায়িত্ব প্রদান করেন। এ সময় মাহবুব আলম এবং তার পরিবারের জন্য মাহে রমজানের উপহার সামগ্রী চাল, আলুসহ অন্যান্য সবজী প্রদান করা হয়।

আওয়ামীলীগ সমর্থক মাহবুব আলম তার পরিবারের পাশে দাঁড়াই শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net