1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে হতদরিদ্রদের নগদ টাকা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ 

বাগেরহাটে হতদরিদ্রদের নগদ টাকা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৩৩৬ বার

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট জেলা পরিষদের পক্ষ থেকে হতদরিদ্রদেরকে নগদ টাকা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদ ভবনে জেলা পরিষদ সদস্যদের হাতে নগদ অর্থের চেক তুলে দেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ঝুমুর, এ্যাড. শরিফা খাতুনসহ জেলা পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের পক্ষ থেকে ৯ উপজেলার প্রায় ২ হাজার ৭‘শ মানুষকে ৩‘শ টাকা করে ৮ লক্ষ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু বলেন, করোনা পিরস্থিতিতে সরকারের নির্দেশনা মেনে মানুষ ঘরের মধ্যে অবস্থান করছেন। অনেকের জরুরী প্রয়োজন থাকা স্বত্তেও নগদ টাকার অভাবে তা মেটাতে পারছেন না। তাই জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক উপজেলায় ৩‘শ দরিদ্র মানুষকে ৩‘শ টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। করোনা পরিস্তিতি স্বাভাবিক না হলে এই সহায়তা অব্যাহত থাকার কথা উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net