1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিপণিবিতান ও শপিংমল বন্ধ ৯ এপ্রিল পর্যন্ত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা

বিপণিবিতান ও শপিংমল বন্ধ ৯ এপ্রিল পর্যন্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৩৭১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে সরকারি ছুটির সঙ্গে তালমিলিয়ে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সারা দেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মুদি দোকান, সুপারশপ ও ওষুধের দোকান খোলা থাকবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতি দোকানপাট, বিপনিবিতান বা শপিংমল বন্ধ রাখার সময়সীমা বাড়ানোর এই ঘোষণা দেয়।
সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও হোসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এক বিবৃতিতে জানান, সরকারের ঘোষণা অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণ রোধে ৯ এপ্রিল পর্যন্ত সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান বা শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তাঁরা সব দোকান মালিক ও কমর্চারীদের ঘরে অবস্থান করার অনুরোধ করেন।

করোনার কারণে প্রথমে দোকান মালিক সমিতি ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার ঘোষণা দেয়। পরে সেটি ৪ এপ্রিল পযর্ন্ত বাড়ানো হয়। তৃতীয় দফায় আজ ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিল সমিতি।

এদিকে আজ সমিতি জানায়, সাধারণ ছুটিতে কেনাবেচা বন্ধ থাকায় তাঁদের দোকানগুলো থেকে দিনে ক্ষতি হচ্ছে ১ হাজার ৭৪ কোটি টাকা। তাঁরা হিসাব করেছেন একেকটি দোকানে গড়ে ২০ হাজার টাকা বিক্রি ধরে। আর লভ্যাংশ ধরা হয়েছে ১০ শতাংশ। এ হিসাব দিয়ে দোকান মালিক সমিতি কর্মচারীদের বেতন দিতে আড়াই হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের দাবি জানিয়েছে।
তাঁরা বলছেন, রপ্তানি খাতে মুজুরি ও বেতন দিতে যে তহবিল গঠন করা হয়েছে, তাঁরাও আংশিক সহায়তা হিসেবে একই ধরনের তহবিল চান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net