1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৫ বার

 

বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের মিলনায়তনে ক্যান্সার সনাক্ত করণ, নিরাময় ও প্রতিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপত্বি করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, কুমিল্লার সভাপতি প্রফেসর ডা. জাহাঙ্গীর হোসাইন ভূঁইয়া।

 

 

 

 

উক্ত সভায় আলোচনা করেন অনকোলজিস্ট ও সহযোগী অধ্যাপক ডা. এম.এম. আরিফ হোসেন, সহকারী অধ্যাপক ডা. কাজী ইশরাত জাহান, ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল আজাদ,চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেলা নাজনীন,কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস.এম. সফিউল আজম চৌধুরী মিঠু , ডাঃ আ. ন. ম. জানে আলম,

 

 

 

বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক ডা. এ.কে.এম আব্দুস সেলিম, সহ-সভাপতি ডা. মোঃ আতাউর রহমান জসীম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট এ.এইচ.এম তাইফুর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারের সায়েন্টিফিক পার্টনার ছিল বিকন ।

 

 

 

 

সেমিনারে বক্তারা বলেন ,প্রাথমিক অবস্থায় ক্যান্সার সনাক্ত করা গেলে ,ক্যান্সার রোগ নিরাময় বাংলাদেশেই সম্ভব। বাংলাদেশে এখন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা হচ্ছে।

 

 

 

বিশেষায়িত হাসপাতালগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাময়যোগ্য ক্যান্সারের চিকিৎসা করে যাচ্ছে। যার ফলে বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা কমছে । তবে উন্নতমানের সেবা পেতে সঠিক ও দ্রুত রোগ নির্ণয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অপরিহার্য। ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net