1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মাদক দ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

মাগুরায় মাদক দ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩৩৯ বার

মোঃ সাইফুল্লাহ,মাগুরা : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারের ইলিয়াস মল্লিকের দোকানের সামনে থেকে গতকাল ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ৫ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাকোল ফাঁড়ি পুলিশ।

আটককৃতরা হলো –মাগুরা পিটি আই পাড়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে তানভীর আহম্মেদ শুভ (২৬) এবং একই এলাকার আকতার খাঁনের ছেলে মেহেদী হাসান (২৪)।

নাকোল পুলিশ ফাঁড়ির এস আই প্রসেনজিৎ কুমার জানান,গোপন তথ্যের ভিত্তিতে আমি, সঙ্গীয় ফোর্স কনস্টেবল সিদ্দিকুর রহমান ও উসমান গনিকে সঙ্গে নিয়ে নাকোল বাজারের ইলিয়াস মল্লিকের দোকানের সামনে থেকে ২ জনের তল্লাশি করে ৫ বোতল ফেনসিডিল এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাদের গ্রেপ্তার করি ।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান- আটক ২ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। ইতিমধ্যে তাদের ২ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-৯ তাং-১৫-০৪-২০। এছাড়া পৃথক ঘটনায় গতকাল সন্ধ্যা ৬টার দিকে মাগুরা সদর থানার ১৮ খাদা ইউনিয়নের কান্দা বাঁশকোটা এলাকা থেকে সদর উপজেলার লক্ষীকোল গ্রামের হাসানুজ্জামানের পুত্র অয়ন( ২৬) কে ৬ পিচ ইয়াবাসহ আটক করেছে মাগুরা সদর থানার ওসি তদন্ত সাইদুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net