1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় রাতে হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ

মাগুরায় রাতে হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩৩৯ বার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা : মাগুরা সদরে করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে চরম হতদরিদ্রদের জন্য রাতের বেলায় শুকনা খাবার সরবরাহ শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা । সোমবার রাতে জেলার সদর উপজেলার ৩টি ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে সেনাপ্রধানের পাঠানো ত্রানসামগ্রীবিতরণ করা হয়। সেনা প্রধানের দেয়া খাদ্রসামগ্রী নিয়ে জেলা সদরের চাউলিয়া, গোপালগ্রাম ও শত্রুজিতপুর ইউনিয়নের বিভিন্ন বাড়িতে গিয়ে উপস্থিত হন। চাল,ডাল, আটা,তেল,লবনসহ নিত্য প্রয়োজনীয় খাবার পৌছে দেন করোনায় কর্মহীন হতদরিদ্র মানুষের আঙ্গিনায় । এ সময় সেনা অফিসার ও সদস্যবৃন্দ তাদেরকে ঘরে থাকার আহবান জানান। হঠাৎ করে খাবার হাতে পেয়ে হতদরিদ্র মানুষগুলি যারপরনাই আনন্দ প্রকাশ করেন।
সদর উপজেলার একাধিক ত্রান গ্রহীতা জানান- করোনার ভয়ে বাড়ি থেকে বের হতে না পেরে তাদের আয় প্রায় শূণ্যের কোঠায় নেমে এসেছে। এ অবস্থায় সেনাবাহিনীর এ খাবার পেয়ে তারা খুবই খুশি।
এ কর্মসূচীর মাগুরার দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার কর্নেল মোঃ আতিফ সিদ্দিকী, অধিনায়ক, ২ফিল্ড রেজিঃ আর্টি জানান- সাধারণ মানুষকে ধৈয্যের সাথে করোনা পরিস্থিতি মোকাবেলা করার আহবান নিয়ে তারা গরীব অসহায় মানুষের পাশে থাকছেন। দেশের
এই ক্রান্তিকালেও যেখানে জনপ্রতিনিধিসহ তথাকথিত নেতা পাতিনেতাদের বাড়িতে- অফিসে পুখুরে ও মাটির নিচেই সহবিভিন্ন স্হানে পাওয়া যাচ্ছে ত্রানের চাল -ঠিক সেই মুহুর্তে সেনাসদস্যদের এ ধরনের সুষম বন্টনের কর্মসূচীতে এলাকার সাধারণ মানুষ খুবই খুশি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে এভাবে খাদ্য সরবরাহ অব্যহত থাকবে এমনটায় আশা করছেন বিশিষ্টজনেরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net