1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাল্লাহাটে আশ্রয়ন প্রকল্পে হতদরিদ্রদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

মাল্লাহাটে আশ্রয়ন প্রকল্পে হতদরিদ্রদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩৩১ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়নের আটাড়বেকী আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন হতদরিদ্র পরিবার গুলোর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন এই খাবার নিয়ে যান। আশ্রয়ন প্রকল্পের সামনে ফাকা জায়গায় নির্দিষ্ট দূরত্বে খাবার প্যাকেটগুলো রাখা হয়।সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট নিয়ম মেনে দরিদ্র মানুষগুলো একেকজন করে খাবার নিয়ে, যে যার বাড়িতে চলে যায়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অনিন্দ্য মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম সজলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।এসময় অশতীপর এক বৃদ্ধের হাতে খাবারের বস্তা তুলে দেন ইউএনও নিজে। খাবার বিতরণ শেষে আশ্রয়ণ প্রকল্পের পরিবারগুলোর মাঝে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।
আশ্রয়ন প্রকল্পে থাকা ৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, তেল, লবন ও পেঁয়াজ এবং হাত ধোয়ার জন্য একটি করে সাবান রয়েছে।
এদিকে দেশে চলমান এই সংকটের মধ্যে ঘরে বসে চাল পেয়ে খুশি ভূমিহীন পরিবার গুলো। তবে ঘরে থাকার সময় বৃদ্ধি হলে, সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মত বেশির ভাগ মানুষ ঘরের মধ্যে অবস্থান করছেন। হত দরিদ্ররা কাজ করতে না পেরে খুবই সমস্যায় পড়েছে। তাই সরকারের দেওয়া সহযোগিতা আমরা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছি। এ পর্যন্ত আমরা ২ হাজার ১‘শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। আরও ২ হাজার ১‘শ প্যাকেট খাবার প্রস্তুত রয়েছে। যা দু এক দিনের মধ্যে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net