1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ০ বার

চট্টগ্রাম বিভাগের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ঘোষিত বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সমর্থন, সফল ও বাস্তবায়নে আগামী ২০ জুন থেকে তিনদিনব্যাপী ‘গ্রীন রোড শো উপলক্ষে এক সমন্বয় সভা গত ১৩ জুন, শনিবার, বিকালে সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, সদস্য (মিডিয়া এন্ড কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (জনসংযোগ) মো. মুজিবুর রহমান, সদস্য (মহিলা ও শিশুকল্যাণ) জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সদস্য (আন্তর্জাতিক) মোহাম্মদ কাওসার, সদস্য আয়েশা সিদ্দিকা, এম নুরুল হুদা চৌধুরী।

সভায় আগামী ২০ জুন অনুষ্ঠেয় গ্রীন রোড শো : চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার সফল করতে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড ২০২৬ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এবারের গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন পরিবেশবান্ধব শিক্ষক/শিক্ষাবিদ ড. মো. ইকবাল সরোয়ার (অধ্যাপক, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), পরিবেশবান্ধব শিল্পকারখানা সেভেন রিং সিমেন্ট (সুনসাঙ গ্রুপ, শিকলবাহা, কর্ণফুলী, চট্টগ্রাম), পরিবেশবান্ধব সংগঠক/পরিবেশবান্ধব সাংবাদিক মো. মুজিব উল্লাহ তুষার (চট্টগ্রাম), পরিবেশবান্ধব রাজনীতিবিদ গাজী মো. সিরাজ উল্লাহ (সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রদল), পরিবেশবান্ধব জনপ্রতিনিধি ডা. শাহাদাত হোসেন (মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন), পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান/পরিবেশবান্ধব প্রতিষ্ঠান সাউদার্ন মেডিকেল কলেজ (চট্টগ্রাম)।

আগামী ২০ জুন, শনিবার, গ্রীন রোড শো : চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net