1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিথ্যাচারের রাজনীতি পরিহার করুন, বিএনপিকে কাদের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

মিথ্যাচারের রাজনীতি পরিহার করুন, বিএনপিকে কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩২৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিএনপি গুজবনির্ভর মিথ্যাচারের নেতিবাচক রাজনীতি করছে অভিযোগ করে করোনাভাইরাসের দুর্যোগে তা পরিহার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব (বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্য প্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে চলেছেন। মাঝে তারা চুপ হয়ে গেলেন। এখন বলছেন সরকার নাকি তথ্য গোপন করেছে।’

‘আমি বলতে চাই, কি তথ্য গোপন করেছি তা-তো আপনি বললেন না। অভিযোগ করার আগে নির্ভূল তথ্য হাজির করার দরকার ছিলো। স্বচ্ছতা জবাবদিহিতার সঙ্গে জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। এটাই আপনাদের গাত্রদাহের কারণ।’

তিনি বলেন, ‘সরকার করোনা সংকট মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে দিন দিন অধিকতর সক্ষমতা অর্জন করছে, এটা আপনাদের মনোকষ্টের কারণ। এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকানোর কোনো সুযোগও নেই।’

‘আপনারা করোনা নিয়ে পুরনো নালিশের রাজনীতি শুরু করেছেন। আমরা এখনো আহ্বান জানাই, এই দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা নিয়ে আসুন। গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন।’

ওবায়দুল কাদের বলেন, ‘এটা কোনো রাজনৈতিক সংকট নয়। এটা করোনা সংকট। এখন দরকার যারা সত্যিকার করোনা যোদ্ধা ডাক্তার, নার্স, টেকনোলজিস্টসহ যারা সামনের সারিতে যুদ্ধে করছেন দলমত নির্বিশেষে তাদের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক করোনা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের মধ্যেই সম্ভাবনা দেখতে পান। সততা সাহসিকতাই হচ্ছে তার শক্তির উৎস।’

সংকট মোকাবিলায় শুরু থেকে সরকার দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি শুরুতে ছিলো শীতনিন্দ্রায়, হঠাৎ জেগে আবিষ্কার করলো সরকার একলা চলো নীতিতে আছে। আমি মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, সংকটে পড়া মানুষজনের জন্য আপনারা কী করেছেন? করোনার বিরুদ্ধে কী করেছেন আপনারা?’

তিনি বলেন, ‘সরকার সবাইকে নিয়ে কাজ করছে। এরইমধ্যে কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত সমন্বয় গড়ে তুলেছে। সব সরকারি সংস্থা, পেশাজীবী, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্ব আমরা এই সংকট মোকাবিলায় সফল হবো ইনশাল্লাহ।’

এ সময় করোনা যোদ্ধা যারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন এবং জরুরি সার্ভিসের আওতা সেবা দিচ্ছেন তাদের আন্তরিকভাবে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net