1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বিতান বড়ুয়া সন্ত্রাসীর গুলিতে নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

রাউজানে বিতান বড়ুয়া সন্ত্রাসীর গুলিতে নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৫৬ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
হালদা নদীতে ডিম সংগ্রহকারী বিতান বড়ুয়া (৪৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।২৬ এপ্রিল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম গহিরা অংকুরীঘোনা এলাকায় এই হত্যা কান্ডের ঘটনাটি ঘটে।নিহত বিতান বড়ুয়া ওই এলাকার মৃত সাধন বড়ুয়ার পুত্র বলে জানা স্থানীয়রা।ঘটনাস্থলে রাউজান থানার পুলিশ এসে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বিতান বড়ুয়ায় মাথায় ও বুকে দুইটি গুলি করছে সন্ত্রাসীরা।গুলি করার পর সন্ত্রাসীরা ফাঁকা গুলি চালাতে চালাতে পালিয়ে যায়।এশিয়ার এক মাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত হালদা নদীতে ডিম সংগ্রহকে কেন্দ্র করে তাকে হত্যা করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।সেই প্রতি বছর চৈত্র বৈশাখ মাসে নদীত থেকে মা মাছের ডিম সংগ্রহণ করে পোনা বিক্রি করতো। নিহতের স্ত্রী জয়াশ্রী বড়ুয়া জানান, তার স্বামী বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের দিদির কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে একটি ভবনে ওঁৎ পেতে থাকা একই এলাকার মৃত অনাদি বড়ুয়ার ছেলে রাহুল বড়ুয়া ও ছেনরাম বড়ুয়ার ছেলে উদয়ন বড়ুয়া প্রকাশ তুফান বড়ুয়াসহ ৫-৬ দুর্বৃত্ত গুলি করে। এ প্রসঙ্গে থানার সেকেন্ড অফিসার আমজাদ হোসেন হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। লাশ নিয়ে পরিবারের সদস্যরা আসলে থানায় মামলা নেয়া হবে।তবে স্থানীয় রাহুল বড়ুয়া নামে এক সন্ত্রাসী গুলি করেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানাও তিনি।প্রতিবেশীরা জানান, বিতান বড়ুয়া ১ ছেলে ও ১ মেয়ের রয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net