1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাতের আকাশকে গোলাপি করে তুলবে পিঙ্ক সুপারমুন; কখন দেখা যাবে? - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ আ’লীগ ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করেছে : কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী  প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক ব‍্যবসার রাইস মিল বিক্রি ৪২ কোটি টাকায় চন্দনাইশ শঙ্খ নদীর প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ গাছ পড়ে ৩ ঘর বিধ্বস্ত-বিদ্যুৎ বিভাগের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চন্দনাইশে ৫ দিন বিরামহীন বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত বন্যার পানিতে শিশুর মৃত্যু হাটহাজারীতে নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই 

রাতের আকাশকে গোলাপি করে তুলবে পিঙ্ক সুপারমুন; কখন দেখা যাবে?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৬৩৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা এই দুঃসময়ে রাতের আকাশকে গোলাপি করে তুলতে যাচ্ছে পিঙ্ক সুপারমুন। আজ ও কাল দু’দিন ধরে দেখা যাবে সেই মহাজাগতিক দৃশ্য। এখন অপেক্ষা পূর্ণিমার। চোখ জোড়াবে চাঁদের এই মোহময়ী রূপ।

করোনাভাইরাসের কারণে দেশে দেশে চলছে লকডাউন। মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। তবে এই ঘরবন্দি অবস্থায় প্রিয় জনকে নিয়ে বাড়ির ছাদে গিয়ে পিঙ্ক সুপারমুন দেখতে কোনো বাধা নেই। তবে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলে। গোলাপি সুপারমুন ৭ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে আর পরদিন ৮ এপ্রিল ভারতসহ দক্ষিণ এশিয়ার আকাশে দেখা যাবে।

কী এই সুপারমুন?

পূর্ণিমার চাঁদ আর সুপার মুনের মধ্যে একটই তফাত্‍ আছে। পূর্ণিমার মতোই সম্পূর্ণ গোল চাঁদ দেখা যায় ঠিকই তবে সুপারমুনের সেই চাঁদ আকারে আরো বড় হয়। কারণ এই বিশেষ সময়ে পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীর একেবারে কাছে চলে আসে। তাই দেখতে অনেক বেশি উজ্জ্বল লাগে।

চাঁদ যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথের সব থেকে দূরের অংশটাকে বলা হয় অ্যাপজি আর সবথেকে কাছের অংশটা কে বলা হয় পেরিজি। সুপারমুনের সময় চাঁদ এই পেরিজিতে চলে আসে। তাই এই সময় চাঁদকে অন্যান্য সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি বড় দেখতে লাগে। আর সাধারণের থেকে ৩০ শতাংশ বেশি উজ্জ্বল হয় চাঁদ।
সূর্যাস্তের পর সন্ধ্যা হলেই আকাশে চাঁদ দেখা যাবে। ঠিক রাত ৮টা ৩০মিনিট থেকে চাঁদ বড় আকার নেবে। তখনই দেখা যাবে সুপারমুন। ৭ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত এই সুপারমুন দেখা যাবে। কিন্তু ৮ এপ্রিল যখন সুপারমুন দেখা যাবে তখন দেশের আকাশে থাকবে সূর্যের আলো। তাই এই সুপারমুন দেখতে অপেক্ষা করতে হবে রাতের জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net