1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমাইতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবেতর জীবন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

লালমাইতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবেতর জীবন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩০২ বার

জিয়াউর রহমান, লালমাই প্রতিনিধি:
মহামারী করোনার কারণে বেসরকারিভাবে পরিচালিত কুমিল্লার লালমাই উপজেলার অর্ধশত কিন্ডারগার্টেনের কার্যক্রম। ফলে কর্মহীন হয়ে পড়া এর সঙ্গে সংশ্লিষ্ট পরিচালক ও শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগ বেড়েই চলেছে।

লালমাই উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৪৮টির মতো কিন্ডারগার্টেন রয়েছে। ৫ হাজার শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। এদের মধ্যে সমাপনী পরীক্ষায় লালমাই উপজেলায় শীর্ষস্থানও এসব প্রতিষ্ঠান ধরে রেখেছে।

এর ফলে অনেক বাবা-মা তার সন্তানদের কিন্ডারগার্টেনে ভর্তি করে। লালমাইয়ে কিন্ডার গার্টেনগুলোতে কর্মরত আছেন প্রায় ৫০০ শিক্ষক-কর্মচারী। প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের বেতনও বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে এসব শিক্ষকদের প্রাইভেট টিউশন। এর ফলে কোনোদিক থেকেই তারা উপার্জন করতে পারছেন না। এসব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্থবিত্ত না থাকলেও সমাজে তারা শিক্ষক হিসেবে পরিচিত।

ফলে তারা না পারছে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে, না পারছে মুখ ফুটে কাউকে কিছু বলতে। লালমাই উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, অর্থ না থাকলেও শিক্ষক পরিচিতির কারণে আমরা অন্যের নিকট সাহায্য চাইতে পারি না। চলমান দুর্যোগে আমাদের শিক্ষক-কর্মচারীদের সরকারি সহায়তার আবেদন জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net