1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় করোনা দুর্গত ১৫০০ পরিবারকে খাদ্যসহায়তা দিলেন এমপি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

শরণখোলায় করোনা দুর্গত ১৫০০ পরিবারকে খাদ্যসহায়তা দিলেন এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৩০১ বার

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন করোনা দুর্গত শরণখোলার চারটি ইউনিয়নের দেড় হাজার পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দশ পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিয়ে বিতরণের উদ্বোধন করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, আওয়ামীলীগ নেতা এমএ রশিদ আকন, এম সাইফুল ইসলাম খোকন, আব্দুল হক হায়দার, গোলাম মোস্তফা মধু, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপির চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত ও জনসমাগম এড়াতে তালিকাভুক্ত বাকি উপকারভোগীদের ইউনিয়ন পরিষদ ও দলের নেতাদের মাধ্যমে তাদের বাড়ি বাড়ি এ সহায়তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ, দুই কেজি আলু ও একটি সাবান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net