1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে সামাজিক দূরত্ব বজায় না রেখে জনসমাগম করে ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ কোম্পানীগঞ্জে সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেব’র মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা 

শ্রীনগরে সামাজিক দূরত্ব বজায় না রেখে জনসমাগম করে ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৪৯ বার

আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে সামাজিক দূরত্ব বজায় না রেখে জনসমাগম করে চলছে ত্রাণ সামগ্রী বিতরনের কাজ। শুধু তাই নয়, সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে উপজেলার অনেই নিজেকে জাহির করার জন্য ত্রাণ বিতরণ করছেন বলে অভিযোগ উঠেছে। অথচ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ৪ এপ্রিল পর্যন্ত সাধারন ছুটি ঘোষনা করে। পরে ১১ তারিখ পর্যন্ত এ সাধারন ছুটির ঘোষনা বর্ধিত করা হয়। এসময় দেশের সব মার্কেট, শপিংমল, বিপনিবিতান, গনপরিবহনসহ সব ধরনের বিনোদনকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেয়। পাশাপাশি সাধারন মানুষকে প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রাখারও নির্দেশনা দেওয়া হয়। সামাজিক দূরত্ব সৃষ্টির তাগিদেই মূলত এ ঘোষনা দেওয়া হয়েছে। এ সময় প্রানঘাতী করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরে সাধারন খেটে খাওয়া মানুষ। আর এসব কর্মহীন খেটে খাওয়া অসহায় ব্যক্তিদের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিতে এগিয়ে আসেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনসহ একাধিক বিত্তবান ব্যক্তি। অথচ দেখাগেছে, উপজেলায় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ,সামাজিকসংগঠন ও ইউপি চেয়ারম্যানসহ একাধিক বিত্তবান ব্যক্তিগন সামাজিক দূরত্ব বজায় না রেখেই জনসমাগম ঘটিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। যদিও নিয়ম মেনে উপজেলার কয়েকটি স্থানে কর্মহীন অসহায় পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিতে দেখাগেছে। তবে বেশীরভাগ ব্যক্তিদেরকেই সামাজিক দুরত্ব ভঙ্গ করে ঢাক ঢোল পিটিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করতে দেখাগেছে। নিয়ম মেনে ত্রাণ বিতরণ না করতে পারলে হয়তো মারাত্বক ঝুকিতে পরতে হতে পারে আমার আপনারসহ উপজেলার প্রতিটি পরিবারকে । এমনটাই ধারনা উপজেলার সচেতন মহলের ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net