ঢাকা   ০৩:৫২:২১ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ফেরদৌস বেগম মুন্নির উদ্যোগে ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৭৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুজিব উল্ল্যাহ তুষার :
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ঘরে থাকা কর্মসূচিতে বিপাকে পড়া অসহায়, নিম্নআয়ের লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সাবেক তিন বারের কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি।
১ নং দক্ষিন পাহাড়তলী, ২নং জালাবাদ,৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের গরিব মানুষদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।
ত্রাণসামগ্রী বিতরণের সময় তিনি বলেন, দেশের এই দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকা মানবিক কাজ। দেশে দুর্যোগ, দুর্বিপাক, যুদ্ধাবস্থা ও মহামারীতে সবাইকে অত্যন্ত ধৈর্য সহকারে সরকারি নির্দেশনা অনুসরণ করে চলতে হয়। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জানমাল রক্ষায় আমাদের উচিত সরকারি নির্দেশনা যথাযথ ভাবে অনুসরণ করা। এ সময় সবচেয়ে দুরবস্থার সম্মুখীন হতে হয় সমাজের নিম্নআয়ের মানুষগুলোকে। তারা দিনে আনে দিনে খায়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জনবান্ধব সরকার ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছেন। সমাজের বিত্তবানদেরও উচিত নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য সহায়তায় এগিয়ে আসা।
এ সময় উপস্থিত ছিলেন ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগসহ তিন ওয়ার্ডের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি