1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্দ্বীপে করোনা মোকাবেলায় নিয়োজিত পেশাজীবীদের পিপিই উপহার দিলো ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

সন্দ্বীপে করোনা মোকাবেলায় নিয়োজিত পেশাজীবীদের পিপিই উপহার দিলো ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩২৬ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে
করোনাভাইরাস মোকাবেলায় নিয়োজিত পেশাজীবীদের নিজস্ব অর্থায়নে পিপিই উপহার দিয়েছে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোক্তাদের মাওলা ফয়সাল।

বুধবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসন, থানা ও দ্বীপে কর্মরত সাংবাদিকদের মাঝে ৩৫ সেট পিপিই প্রদান করা হয়।

সন্দ্বীপ প্রেসক্লাবে এই পিপিই গ্রহন করেন সাংবাদিক রহিম মোহাম্মদ, মিজানুর রহমান মিজান,ইলিয়াস কামাল বাবু, সুফিয়ান মানিক, বাদল রায় স্বাধীন, ইসমাঈল হোসেন মনি, অপু ইব্রাহীম,নরোত্তম বনিক, সাইফ রাব্বি, জাহিদ হাসান শাকিল প্রমুখ। এছাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমনকেও পিপিই উপহার দেয়া হয়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মোক্তাদের মাওলা ফয়সাল বলেন, সংবাদকর্মীরা জাতির বিবেক। দেশের সংকটময় মুহুর্তে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মানুষের জন্য সংবাদ পরিবেশন করেন তারা। এছাড়া চিকিৎসক, প্রশাসনের লোকজনও জনগনকে মরণঘাতী করোনার হাত থেকে সুরক্ষিত রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই ওনাদেরকে নিরাপদ রাখতে আমার ব্যক্তিগত উপলব্দি থেকে এই পিপিই উপহার প্রদান করতে পেরে আমি গর্বিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net