1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটে চিকিৎসকদের মধ্যে জেডআরএফ ও ড্যাবের পিপিই বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

সিলেটে চিকিৎসকদের মধ্যে জেডআরএফ ও ড্যাবের পিপিই বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩৩৮ বার

✍ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দ্বিতীয় দিনের মতো সিলেটে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ কর্মসূচি অব্যাহত রাখল জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
মঙ্গলবার সিলেটের ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের মাঝে এই পিপিই পৌঁছে দেয়া হয়।
পিপিই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনামুল হক চৌধুরী।

করোনাভাইস সংক্রামণ থেকে দেশবাসীকে রক্ষা করতে এখনই সকলের সমন্বিত উদ্যোগ নেয়া জরুরি হয়ে পড়েছে, না হয় চরম পরিনিতি দেখার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বলে আহবান জানান খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনামুল হক চৌধুরী ।

তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন, সেই আহবানে সাড়া দিয়ে আমাদের ফাউন্ডেশন সারাদেশে সাধ্যমত সর্বসাধারণের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছে।

সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে পিপিই গ্রহণ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ ফেরদৌস হাসান, সহকারী পরিচালক ডাঃ হিমাংশু শেখর এবং অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভূইয়া।
এসময় ড্যাব ও জেডআরএফ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড্যাব এসওএমসি সভাপতি ডাঃ শামিমুর রহমান, ড্যাব সিলেট জেলা সভাপতি অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রতিনিধি অধ্যাপক ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাকিলুর রহমান, ড্যাব সিলেট জেলার সহ-সভাপতি ডাঃ আব্দুল হাফিজ, কোষাধক্ষ্য অধ্যাপক ডাঃ তুহুর আবদুল্লাহ চৌধুরী, সদস্য অধ্যাপক ডাঃ শাখাওয়াত হোসেন চৌধুরী, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি ডাঃ আফজাল আহমদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net