ঢাকা   ১১:৪৫:০২ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

সেরা মানুষ, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৫৫০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ড. আসিফ নজরুল |

মানুষ প্রশংসা করে জাফরুল্লাহ চৌধুরীর দেশপ্রেম আর কাজের।এসব তো অবশ্যই অতুলনীয়। কিন্ত ‍আমি প্রশংসা করি তার ধৈর্য ও সহনশীলতারও।
এর একটা বড় প্রমান পাওয়া যায় সাম্প্রতিক কালের টক-শোগুলোতে। এরমধ্যে কিছু টক-শোতে তার সহনশীলতা ছিল অতিমানবিক ধরনের। যাদের সাথে অংশ নেন উনি এসব অনুষ্ঠানে, এদের কারো কারো কথা শুনলে আমারি রাগে আর ঘৃনায় গা রি রি করতে থাকে। এতো সম্মানী একজন মানুষ হয়ে জাফর ভাই এদের অবান্তর, অশালীন, অজ্ঞতাপ্রসূত কথাবার্তা শুনে মাথা ঠান্ডা রাখেন কিভাবে? কিভাবেই বা যান এসব অনুষ্ঠানে?
তারচেয়ে বড় বিস্ময় হচ্ছে কিছু অদ্ভূত মানুষের সাথে গণস্বাস্থ্যের কিট নিয়ে তার অনন্ত সংগ্রাম। এদের হীনমন্যতা আর নির্মমতার সাথে আর কতো লড়বেন জাফর ভাই? কোথায় থেকে পান এতো দায়িত্ববোধ, দেশপ্রেম, কাজের স্পৃহা, মনোবল?
আমার কাছে আপনি এসময়ের সেরা মানুষ, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। পঞ্চাশ বছর ধরে চলছে মানুষের মুক্তি আর কল্যাণের জন্য আপনার বিরামহীন নি:স্বার্থ যুদ্ধ।
এই পোড়া দেশে কেমন করে জন্ম হলো আপনার মতো মানুষের?

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি