ঢাকা   ০৬:১৩:১৭ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৫১১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা প্রতিরোধ-প্রতিকারে স্বাস্থ্যগত বিষয়ে যথার্থ উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সকালে সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট মো. জে.আর খান রবিন এ নোটিস দেন। নোটিসটি ই.মেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাসহ ৩ হাজার ৩২৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সারাদেশে ইতোমধ্যে ১১০ জন মানুষ মৃত্যু বরণ করেছেন। করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যথাযথ পদক্ষেপ নিতে প্রতিনিয়তই ব্যর্থ হচ্ছেন। তাই সাধারণ মানুষের পর সবচেয়ে বেশিসংখ্যক ডাক্তার আক্রান্ত হয়েছেন। নোটিসপ্রাপ্তির পর যথা শিঘ্র সম্ভব পদত্যাগ করতে অনুরোধ করা হয়েছে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে। অন্যথায় আইনি পদক্ষেপ নেয়া হবে-মর্মে হুঁশিয়ারি দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়,সচিব, অর্থ মন্ত্রণালয়, সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা)কেও নোটিসটির অনুুলিপি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি