1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আক্রান্তেরর সংখ্যা ৫৮ জন, ১১ জন সুস্থ,মৃত ১ জন দিনাজপুর সদর উপজেলায় এক দম্পতি করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন  নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জ-মার্কুলী ভায়া কাজির বাজার-ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন  নাঙ্গলকোটের হুগলি দীঘির পাড় জামে মসজিদ প্রাঙ্গণে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দলের প্রতি আক্ষেপ, ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ করলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মানিক

আক্রান্তেরর সংখ্যা ৫৮ জন, ১১ জন সুস্থ,মৃত ১ জন দিনাজপুর সদর উপজেলায় এক দম্পতি করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩১৩ বার

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদরে এক দম্পতি করোনায় আক্রান্ত। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের একজন মৃতসহ ৫৮ জনে পৌঁছলো। আক্রান্ত দম্পতি দু’জনই ঢাকা ফেরত স্বামী-স্ত্রী। আক্রান্ত হওয়ার আগে তারা দু’জনই হোম কোয়ারেন্টাইনে ছিল।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস বহস্পতিবার (১৩ মে) রাত ৯টায় গত ২৪ ঘন্টায় নতুন করে এক দম্পতির করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেন। আক্রান্ত দম্পতি সদর উপজেলার শশরা ইউনিয়নের বাসিন্দা বলে জানান তিনি। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৮ জন। আক্রান্ত ৫৮ জনের মধ্যে ৪৩ জন পুরুষ, ১২ জন নারী ও শিশু ৩ জন।

সিভিল সার্জন আরো জানান, ১৪ মে বৃহস্পতিবার ল্যাব হতে ১৩১টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দুইজনের নমুনায় করোনা পজিটিভ ও বাকী ১২৯টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি জানান, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ জন। যার মধ্যে সদর উপজেলায় ৪ জন, ফুলবাড়ীতে একজন, নবাবগঞ্জে ৩ জন, পার্বতীপুরে একজন, কাহারোলে একজন ও বোচাগঞ্জ উপজেলায় একজন। হোম আইসোলেশনে রয়েছেন ৩৯ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৩ জন, হাসপাতালে ভর্তি করা রয়েছে ৪ জনকে ও একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৬ জন (মৃত একজনসহ), কাহারোলে ৭ জন, বিরলে ৫ জন, বোচাগঞ্জে ৪ জন, পার্বতীপুরে ৫ জন, ফুলবাড়ীতে একজন, নবাবগঞ্জে ৪ জন, হাকিমপুরে দুইজন, বিরামপুরে ৪ জন, ঘোড়াঘাটে ৪ জন, চিবিরবন্দরে একজন ও বীরগঞ্জ উপজেলায় ৫ জন রয়েছে। তবে খানসামা উপজেলা এখনো করোনামুক্ত রয়েছে।

তিনি আরো জানান, এ পর্যন্ত ১৭৫৫টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবেরটরীতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১৫৩৬টি নমুনার। এছাড়া ১৪ মে বৃহস্পতিবার ১২৭টি নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবেরটরীতে প্রেরণ করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় ১২৩ জনসহ এ পর্যন্ত ৬৯০৯ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৫৩৬১ জন এবং বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৫৪৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে ২২৪ জনকে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন ১৫৯ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৬৫ জন।

উল্লেখ্য, দিনাজপুরে গত ১৫ এপ্রিল মঙ্গলবার প্রথম ৭ জন করোনা রোগি শনাক্ত হয়। ১৬ এপ্রিল বুধবার একজন, ১৭ এপ্রিল বৃহস্পতিবার একজন, ১৮ এপ্রিল শুক্রবার একজন, ২০ এপ্রিল রবিবার একজন, ২১ এপ্রিল মঙ্গলবার দুইজন, ২৫ এপ্রিল শনিবার একজন, ২৭ এপ্রিল সোমবার হাকিমপুরে একজন, ২৯ এপ্রিল বুধবার ঘোড়াঘাটে একজন, ৩০ এপ্রিল বৃহস্পতিবার হাকিমপুর উপজেলায় আরো একজন, ২ মে শনিবার কাহারোলে ৩ জন, ৩ মে রবিবার পার্বতীপুরে একজন, ৫ মে মঙ্গলবার ৭ জন (কাহারোলে ৩ জন, পার্বতীপুরে ৩ জন ও নবাবগঞ্জ উপজেলায় একজন), ৬ মে বুধবার দিনাজপুর সদর উপজেলায় পৌর শহরে দুইজন।

৭ মে বৃহস্পতিবার ৫ জন, ৮ মে শুক্রবার বিরল উপজেলায় দুইজন, ৯ মে শনিবার বিরামপুর উপজেলায় ৩ জন, ১০ মে সোমববার ৯ জন (সদরে ৩, বীরগঞ্জে ৪ ও বোচাগঞ্জ উপজেলায় ২ জন), ১১ মে সোমবার বিরল উপজেলায় একজন, ১২ মে মঙ্গলবার দুইজন (সদরে একজন ও বিরামপুর উপজেলায় একজন), ১৩ মে বুধবার ৩ জন (বিরলে দুইজন ও বীরগঞ্জে একজন) ও সর্বশেষ ১৪ মে বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলায় আরো দুইজন স্বামী-স্ত্রী করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net