1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামীকাল রবিবার হতে ৮টি আন্তঃনগর ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে : টিকেট মিলবে অনলাইনে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

আগামীকাল রবিবার হতে ৮টি আন্তঃনগর ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে : টিকেট মিলবে অনলাইনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৩২ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
আগামীকাল রবিবার হতে স্বাস্থ্যবিধি মেনে প্রথম দফায় লালমনিরহাট আন্তঃনগর এক্সেপ্রেস ট্রেনসহ সীমিত পরিসরে ৮টি আন্তঃনগর ট্রেন চলবে। ট্রেন টিকিট পাওয়া যাবে অনলাইনে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় অফিস কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল রবিবার ৩১ মে থেকে প্রথম দফায় নির্দিষ্ট রুটে এই ৮টি এসব ট্রেন চলবে। ট্রেন গুলোর মধ্যে লালমনি এক্সপ্রেস (লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট), সুবর্ণ এক্সপ্রেস (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম), উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম), কালনী এক্সপ্রেস (সিলেট-ঢাকা-সিলেট), চিত্রা এক্সপ্রেস (খুলনা-ঢাকা-খুলনা), সোনার বাংলা এক্সপ্রেস (ঢাকা-চট্টগ্রাম-ঢাকা), বনলতা এক্সপ্রেস (চাপাইনবাবগঞ্জ-ঢাকা-চাপাইনবাবগঞ্জ) ও পঞ্চগড় এক্সপ্রেস (পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়) চলবে। আর আগামী ৩রা জুন থেকে দ্বিতীয় দফায় আরও ৯টি আন্তঃনগর ট্রেন চালানো হবে। সেগুলো হলো- ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটের তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলহাটি রুটে নীলসাগর এক্সপ্রেস, খুলনা-চিলহাটি রুটে রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দঘাট রুটে মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও ঢাকা-নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস।
এসব ট্রেন সামাজিক নিরাপদ দূরুত্ব মেনে চলবে। প্রতিটি সিটে একজন করে যাত্রীকে বসানো হতে পারে। লোক সমাগম এড়াতে ও সামাজিক দূরত্ব মানতে ট্রেনের টিকেট কাউন্টারে নয় পাওয়া যাবে অনলাইনে। পরবর্তীতে সরকারের নির্দেশনা পেলে পর্যায়ক্রমে লোকাল ট্রেন গুলো আন্তঃ জেলা ট্রেন রুটে চলাচল করতে পারে। তবে সম্পূর্ন বিষয়টি নির্ভর করছে দেশের করোনা ভাইরাস সংক্রামণ পরিস্থিতির ওপর। রবিবার ট্রেন চলাচল শুরু হওয়ায় স্টেশনগুলোতে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। ট্রেনের কোচগুলোকে পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সেই সাথে জীবাণুনাশক ছড়ানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net