1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদের আনন্দ পোশাকে নয় হাজী মতিউর রহমান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

ঈদের আনন্দ পোশাকে নয় হাজী মতিউর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪২৮ বার

স্টাফ রিপোর্টার ঃ পোশাক কেনায় আনন্দ নয়,বললেন স্বনির্ভর ধামসনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান মতিন।

ঈদ জীবনে ফিরে পাওয়া যাবে,ফিরে পাওয়া যাবে না মানুষের জীবন। করোনার থাবায় ক্ষত বিক্ষত করে দিল দেশ-জাতি সহ সারাবিশ্ব। আমি আনন্দ পাই তখন যখন এক পোটলা ত্রাণ নিয়ে,হতদরিদ্র ও মেহনতী মানুষেরা চোখের সামনে একটু মৃদু হাসি হাসে।

বাহারি পোশাক কিনে দেখাবেন কাকে,কাকে নিয়ে ঈদ উদযাপন করবেন। আসুন পোশাক কিনে নয় আনন্দ করি হতদরিদ্র মেহনতী মানুষের মুখে খাবার তুলে দিয়ে।

মহামারী পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান করি আপনারা পোশাক কেনার জন্য দৌড়ঝাঁপ না করে।
একটু খেয়াল করে দেখুন করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়ে মানুষ উপবাসে দিন কাটাচ্ছে। আমি লজ্জাপাই খাওয়ার জন্য নয়,আমি লজ্জাপাই তখন,যখন কোন মানুষ উপবাসে দিন কাটায়।আমি কষ্ট পাই তখন, যখন একটা টেলিফোনে আমাকে বলে আমাকে ত্রাণ দাও আমার ঘরে খাবার নাই।

আসছে ধনী-গরিব ফকির-মিসকিন একসাথে ঈদের জামাত আদায় করার দিন, আসছে একজন অপরজনকে কোলাকুলি আলিঙ্গন করার দিন। ইচ্ছে হলেও পারবোনা ভাইকে জড়িয়ে ধরতে।পারবো না একে অপরকে কোলাকুলি করতে।করোনার প্রাদুর্ভাবে মহামারী পরিস্থিতিতে।
পারবেনা মানুষ এক জেলা থেকে আরেক জােলায় যেতে। পারবেনা মানুষ এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যেতে। পারবেনা মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে।পারবেনা চাকরিরত স্বজনেরা বাসায় ঈদ উদযাপন করতে।ইচ্ছে হলেও পারবেনা অপরজনকে বাসায় নিয়ে যেতে।

তাই আসুন পবিত্র ঈদুল ফিতরে ঈদের পোশাকের গুরুত্ব না দিয়ে অনাহারীদের গুরুত্ব দিই।গুরুত্ব দিই হতদরিদ্র ও মেহনতী মানুষদের।মনে রাখবেন ওরাও সমাজের একাংশ আপনার আমার ভাই। ওদের সহযোগিতায় এগিয়ে আসুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net