1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একদিনে করোনায় নতুন আক্রান্ত ২৫, দিনাজপুরে মোট আক্রান্ত ২১৩, মৃত ১ এবং সুস্থ ৩৮ জন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

একদিনে করোনায় নতুন আক্রান্ত ২৫, দিনাজপুরে মোট আক্রান্ত ২১৩, মৃত ১ এবং সুস্থ ৩৮ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২২৬ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
মৃত একজনসহ দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ২১৩ জন ও সুস্থ্য হয়েছেন ৩৮ জন।

শুক্রবার গত ২৪ ঘন্টায় নতুন আরো ২৫ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হেেয়েছে ২১৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১১ জন, চিরিরবন্দরে ৪ জন, বিরামপুরে ৩ জন, পার্বতীপুরে দুইজন, বিরলে দুইজন, কাহারোলে একজন, ফুলবাড়ীতে একজন ও নবাবগঞ্জ উপজেলায় একজন। আক্রান্ত ২১৩ জনের মধ্যে ১৫৫ জন পুরুষ, ৪৮ জন মহিলা ও শিশু ১০ জন।

দিনাজপুর সিভিল সার্জন ডা: মো. আব্দুল কুদ্দুস জানান, ২৯ মে শুক্রবার রাত পৌনে ৯ টায় গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ২৫ জন করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ২১৩ জনে।

সিভিল সার্জন আরো জানান, আক্রান্ত ২১৩ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৫৩ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ২৫ জন, বোচাগঞ্জে ৯ জন, পার্বতীপুরে ১৩ জন, ফুলবাড়ীতে ৭ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৩ জন, খানসামায় ৭ জন, বিরামপুরে ২১ জন, ঘোড়াঘাটে ১৯ জন, চিবিরবন্দরে ১০ জন ও বীরগঞ্জ উপজেলায় ১১ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ জন। এছাড়া বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৫৭ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন একজন ও একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, শুক্রবার ২৯ মে দিনাজপুর ল্যাব হতে মোট ১৫০টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২৫টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ১২৫টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনায় (কোভিট-১৯) প্রমানিত রোগির সংখ্যা দাড়ালো ২১৩ জন। এছাড়া শুক্রবার ১৩৬ টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আর এ পর্যন্ত ৩১৫৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৩১০৯টি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net