1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে হত্যা মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে হত্যা মামলার আসামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩২৫ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরের আলোচিত বিডিআর সৈয়দ হত্যাকান্ডের মূল হোতা মোঃ আলমগীর (২৩) এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে।

সে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এবিসিঘোনা চেয়ারম্যানঘাটা এলাকার মোহাম্মদ ফরিদ প্রকাশ দারোয়ান ফরিদের ছেলে।

শুক্রবার ভোর রাত দেড়টার দিকে শহরের কবিতা চত্বর সংলগ্ন ঝাউবাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশটি পাওয়া যায়।

খবর পেয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

মোঃ আলমগীরের বিরুদ্ধে ২০ টির অধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গত ১৮ এপ্রিল শহরের দক্ষিণ রুমালিয়ারছরা চেয়ারম্যানের মায়ের ঘোনা এলাকায় আবু সৈয়দ প্রকাশ বিডিআর সৈয়দকে (৬৫) জবাই করে হত্যা করা হয়।
ওই হত্যাকাণ্ডের মূল হোতা মোঃ আলমগীর।

কক্সবাজার মডেল থানার ওসি সৈয়দ শাহজাহান কবির জানান, শুক্রবার গভীর রাতে কবিতা চত্ত্বর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অন্তত ২০টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net