1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার প্রভাবে স্কুল বন্ধ শরণখোলায় প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ‘স্কুলফিডিং’ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

করোনার প্রভাবে স্কুল বন্ধ শরণখোলায় প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ‘স্কুলফিডিং’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২৫৪ বার

নইন আবু নাঈমঃ
করোনার প্রভাবে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বাগেরহাটের শরণখোলায় ‘স্কুলফিডিং’ প্রকল্পের পুষ্টি সমৃদ্ধ বিস্কুট প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) শনিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু করেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের এ প্রকল্পের আওতায় শরণখোলা উপজেলার ১১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি এবতেদায়ী মাদ্রাসার ১২হাজার ১০২ জন ছাত্র-ছাত্রীকে মাথাপিছু ৫০ প্যাকেট করে এ উচ্চ পুষ্টিসমৃদ্ধ বিস্কুট দেওয়া হবে।
সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, দারিদ্র পীড়িত এলাকার শিক্ষার্থীদের পুষ্টির অভাব পুরণে জন্য প্রায় ১০বছর ধরে সরকারের স্কুলফিডিং কর্মসূচী চালু রয়েছে। এর আগে স্কুলে স্কুলে বিস্কুট দেওয়া হতো। কিন্তু করোনাভাইরাসের কারণে সমস্ত স্কুল বন্ধ থাকায় তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার সকাল ১০টায় উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে অনুষ্ঠানিকভাবে এ বিস্কুট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আ. রহমান, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, আরআরএফ কর্মকর্তা রমেশ মন্ডল, সুজন সেন, মৃন্ময় হালদার, মিঠুন সরদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net