1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্মহীন ১৮০০ পরিবারের মধ্যে মেঘনা উপজেলা বিএনপির খাদ্য-সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা

কর্মহীন ১৮০০ পরিবারের মধ্যে মেঘনা উপজেলা বিএনপির খাদ্য-সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩০৫ বার

মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের কর্মহীন, গৃহবন্দি ও হতদরিদ্র ১৮০০ পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করেছে।
দেশবরেণ্য সিনিয়র রাজনীতিক,বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে কর্মহীন, গৃহবন্দি এবং হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণের জন্য এই মানবিক সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচী বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান করেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।
আজ মঙ্গলবার মেঘনা উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কর্মহীন,গৃহবন্দি ও হতদরিদ্র ১৮০০ পরিবারের মধ্যে বিতরণের জন্য মোহাম্মদ পুর,সেননগর, শিবনগর, বড়কান্দা,চালিভাঙ্গা, চন্দনপুর,মানিকার চর,কাশিপুর বাজার ও মুগার চর স্পটে ৮ টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মো. রমিজউদ্দিন লণ্ডনী,সদস্য সচিব মো. সালাহউদ্দিন সরকার, যুগ্ম-আহবায়ক শহীদ উল্লাহ সরকার,আব্দুল অদুদ মুন্সী, মো.সলিমউল্লাহ,মো.শাহাবউদ্দিন,এম.এম মিজানুর রহমান,মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন এবং বিএনপি নেতা ডা.মো,কাইয়ুম,মো.আব্দুল গাফফার ও আবু ইউসুফ নয়ন প্রমুখ।
উল্লেখ্য,মেঘনা বিএনপির নেতাদের এই মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। করোনাভাইরাস সংক্রমণ শুরু হবার পর থেকে মেঘনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ব্যক্তি পর্যায়েও প্রতিটি গ্রামে কর্মহীন,গৃহবন্দি ও হতদরিদ্র পরিবারের মধ্যে অব্যাহতভাবে খাদ্য-সামগ্রী বিতরণ করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net