ঢাকা   ০৪:৪৯:৩৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কিশোরগঞ্জে করোনা পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি আসতে শুরু করেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৪৯৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে করোনা ভাইরাস নির্ণয়করণ পরীক্ষা কেন্দ্র (ল্যাব) স্থাপনের ঘোষণার পর এবার প্রয়োজনীয় যন্ত্রপাতি আসতে শুরু করেছে। অচিরেই জেলাসদরের যশোদলে প্রতিষ্ঠিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এই ল্যাব স্থাপন করা হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) ল্যাব স্থাপনের যন্ত্রপাতির প্রাথমিক একটি চালান শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে। পর্যায়ক্রমে অন্যান্য যন্ত্রপাতি আসার পর অচিরেই কিশোরগঞ্জে করোনার পরীক্ষা শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ল্যাবটি চালু হলে কিশোরগঞ্জের কাউকে করোনা ভাইরাস শনাক্তের রিপোর্ট ঢাকা থেকে আসার জন্য অপেক্ষা করতে হবে না। দিনের পরীক্ষার রিপোর্ট দিনেই পাওয়া যাবে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জে ল্যাব না থাকায় করোনাভাইরাস কোভিড-১৯ নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া নিয়ে অপেক্ষায় থাকতে হয়। এছাড়া যেহেতু এ জেলায় ইতোমধ্যে অনেক মানুষ আক্রান্ত হয়েছেন, সেহেতু এখানে নমুনা সংগ্রহও দিন দিন বাড়াতে হচ্ছে। এ অবস্থায় এখানে ল্যাব প্রয়োজন।

এদিকে কেভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ কার্যক্রম সুসমন্বযের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সরকারের সচিব (ভূমি সংস্কার কমিশনে চেয়ারম্যান) মো. আবদুল মান্নান গত ২৩ এপ্রিল) কিশোরগঞ্জ সফরে এসে এক মতবিনিময় সভা শেষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ পরিদর্শন করেন।

মেডিকেল কলেজের করোনা ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যব স্থাপনের বিশাল কক্ষটি পরির্দশন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তখন তিনি বলেছিলেন, ঢাকায় ফিরে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডিজি হেলথসহ অন্যান্যদের সাথে আলাপ করে দ্রুত ব্যবস্থা নেবেন। যেহেতু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ বিষয়ে জ্ঞাত রয়েছেন।

সবমিলিয়ে ল্যাব স্থাপনের যন্ত্রপাতি আসতে শুরু করায় খুব তাড়াতাড়ি ল্যাবটি প্রতিষ্ঠার মাধ্যমে করোনাভাইরাস কোভিড-১৯ নমুনা পরীক্ষা স্থানীয়ভাবে সম্পন্ন করার ব্যাপারে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি