1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় ঘরে ঢুকতে দেননি স্ত্রী-সন্তান, করোনার উপসর্গ নিয়ে বোনের বাড়িতে মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান

কুমিল্লায় ঘরে ঢুকতে দেননি স্ত্রী-সন্তান, করোনার উপসর্গ নিয়ে বোনের বাড়িতে মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩২৬ বার

মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা : করোনা ভাইরাসের উপসর্গ থাকায় স্ত্রী-সন্তান ঘরে ঢুকতে দেননি। তাই আশ্রয় নেন বোনের বাড়িতে। অতঃপর সেখানেই মৃত্যু হয় গার্মেন্টস কর্মীর!

তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মুদাফর্দি গ্রামের নজরুল ইসলাম (৫৫)। মৃত্যু হয় একই উপজেলার বোনের বাড়ি বারপাড়া ইউনিয়নের বারইকান্দি গ্রামে। বুধবার বিকালে তাকে দাফন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ঢাকার মিরপুরে একটি গার্মেন্টসে চাকরি করতেন নজরুল ইসলাম। গত ৩ দিন আগে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে আসেন। শরীরে উপসর্গ থাকায় নিজের স্ত্রী ও সন্তানেরা বাড়িতে জায়গা না দিয়ে ঢাকায় চলে যেতে বলে। তখন রাত গভীর। নজরুল নিরুপায় হয়ে বোনের বাড়ি বারপাড়া ইউনিয়নের বারইকান্দি গ্রামে লুকিয়ে আশ্রয় নেন। ৬ মে স্বাস্থ্যের অবনতি হলে বিষয়টি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করা হয়। চিকিৎকরা সেখানে পৌঁছানোর আগেই ওই ব্যক্তি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিনুল আলম সুমন জানান, তার স্বাস্থ্যের অবনতি হলে রেপিড রেসপন্সটিম পাঠাই। এর মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়। আত্মীয় স্বজন বা অন্য কেউ আগে তার সম্পর্কে আমাদেরকে জানালো না। আরও দুঃখজনক হল স্ত্রী ও নিজ সন্তানরা তাকে নিজ বাড়িতে ঢুকতে দিল না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net