1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণপরিবহণে সামাজিক দূরত্বের নমুনা! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত 

গণপরিবহণে সামাজিক দূরত্বের নমুনা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩৮২ বার

আবদুল্লাহ মজুমদারঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি গতকাল শনিবার শেষ হয়েছে।
ফলে আজ রবিবার থেকে সব অফিস খুলেছে। যদিও দেশটিতে সংক্রমণের মাত্রা এখন বেশ উর্ধ্বমুখী। রবিবার সকাল থেকেই অনেকেই কর্মস্থলে গেছেন। সামাজিক দূরত্বের কথা বলা হলেও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দেখা গেল গণপরিবহণে লোকজন জড়ো হয়েই উঠছেন। সামাজিক দূরত্বের ধার ধারছেন না। অফিস যেতে হবে এটাই যেন মূখ্য বিষয়। অন্যদিকে গণপরিবহণ কর্তৃপক্ষকে কোনো নিয়ম মানতে দেখা যায়নি।
এরই মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। এর গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যুক্তি হিসেবে বলা হয়েছিল, ‘বাসগুলো তাদের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করতে পারবে। সব অফিস খুলে দিয়ে বাসে অর্ধেক যাত্রী বহন করার এ সিদ্ধান্ত এক ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে আশংকা করছেন অনেকেই। সে আশংকার অনেকটাই যে সত্য সেটা রবিবার সকালে দেখা গেল রাজধানীর বিভিন্ন এলাকায়।’মিরপুরের কয়েকটি এলাকায় দেখা গেল বাসগুলো থামিয়ে যাত্রীদের জড়ো করে ওঠাচ্ছে। কোনো সামাজিক দূরত্বের নিয়মের তোয়াক্কাই করছে না। অনেকেই মনে করেন, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও সেটি নিশ্চিত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net