1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর পক্ষে সাংবাদিকদেরকে হাফেজ লেয়াকত আলীর উপহার প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

চট্টগ্রামে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর পক্ষে সাংবাদিকদেরকে হাফেজ লেয়াকত আলীর উপহার প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৯১ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
চট্টগ্রামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মাঝে দ্বিতীয় ধাপে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর পক্ষে সোমবার ১৮ মে চলমান বৈশ্বিক মহামারিতে সৃষ্ট সংকটে বিএনপির ভাইস চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নির্দেশনায় বিএনপি নেতা হাফেজ লেয়াকত আলী স্বাস্থ্য সু-রক্ষার জন্য পিপিই, মাক্সসহ উপহার সামগ্রী প্রদান করেছেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো. আবদুস সবুর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাফেজ মোঃ লেয়াকত আলী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করছে। তাই তাদের নিরাপত্তা আগে প্রয়োজন। সেই কথাটি মাথায় রেখে সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে নিজ উদ্যোগে এই উপকরণ গুলো বিতরণ করছি। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকরা।

চলমান বৈশ্বিক মহামারিতে ব্যাবসা বাণিজ্য যখন বন্ধ তখন
রিয়াজ উদ্দিন বাজার দোকান মালিক সমিতির অর্থ সম্পাদক বিএনপি নেতা হাফেজ লিয়াকত আলী নিজের সাধ্যমতে মানবতার সেবায় এগিয়ে এসেছেন।

তিনি এর আগে গত শুক্রবার বাঁশখালীতে প্রেস ক্লাবের আওতাধীন মফস্বল সংবাদ কর্মীদের মাঝেও পিপিই ও উপহার সামগ্রী প্রদান করেন

তিনি রমজানের শুরু থেকে নিজ এলাকা বাঁশখালীর সরল ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝেও উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি তার এ কার্যক্রম সাধ্যমতে পর্যায়ক্রমে অব্যাহত রাখবেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net