1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে শ্রমিক বান্ধব প্রতিষ্ঠান টাম্পাকো ফয়েলস লিঃ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি

টঙ্গীতে শ্রমিক বান্ধব প্রতিষ্ঠান টাম্পাকো ফয়েলস লিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৭৩ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গীর বিসিক এলাকার একটি স্বনাম ধন্য শিল্প প্রতিষ্ঠান টাম্পাকো ফয়েলস লিঃ।এই প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে দেশব্যাপী। ১৯৭৮ সালে টঙ্গীর বিসিক এলাকায় পৌণে চার বিঘা জায়গার ওপর নির্মিত হয় এই প্রতিষ্ঠানটি।
মহামারি সংক্রামকব্যাধি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট লকডাউনের মধ্যেও টঙ্গী, গাজীপুরসহ আশপাশের শিল্প এলাকা গুলোতে শ্রমিকরা যখন বেতন ভাতার দাবিতে কারখানা ভাংচুর, মহাসড়ক অবরোধ করে। তখন টাম্পাকো ফয়েলস লিঃ এর কর্মরত কর্মকর্তা ও শ্রমিকদের শতভাগ বেতন ভাতা ও পবিত্র ঈদ-উল ফিতরে নির্ধারিত বোনাস গত ১০ মে পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। কর্মরত শ্রমিক কর্মচারীরা তাদের অগ্রিম বেতন বোনাস পেয়ে অত্যন্ত খুশি।
গাজীপুরে শত শত শিল্পকারখানা থাকলেও শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করেছে টঙ্গীর বিসিক এলাকার টাম্পাকো ফয়েলস্ লি:। টাম্পাকো কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থাসহ অন্যান্য সুুযোগ সুবিধা করে দেয়ার ফলে শ্রমিকদের কারখানার বাইরে যেতে হয় না। এতে শ্রমিকরা অনেকটাই নিরাপদে রয়েছে জানান কারখানায় কর্মরত একাধিক শ্রমিক। কারখানার প্রতিটি শ্রমিক মাস্ক ব্যবহার ও সামাজিক দূূরত্ব বজায় রেখে তাদের প্রতিদিনের কার্যক্রম নির্বিগ্নে চালিয়ে যাচ্ছে। তাদের স্বাস্থ্য সুরক্ষা পর্যপ্ত পরিমাণ কোম্পানীর পক্ষ থেকে ব্যবস্থা করায় কানজ করছে সাদছন্দে।
টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাফিউস সামি আলমগীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংক্রামকব্যধি করোনা এখন সবচেয়ে বড় বাস্তবতা। এ বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। জীবন থেমে থাকবে না, ঠিক তেমনি আমাদের থেমে থাকলে চলবে না। করোনার প্রভাব কাটাতে মানুষের জীবন জীবিকা এবং কৃষি শিল্পের উৎপাদনশীলতায় জোর দিতে হবে। আমি আশা করি আমাদের সম্মিলিত উদ্যোগে ব্যবসা বাণিজ্য আবার স্বাভাবিক হবে ও অর্থনীতি ঘুরে দাড়াবে। আমাদের কারখানার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল অনেকগুলো পরিবার। তাই শুরু থেকেই আমরা সরকারের সকল নির্দেশনা অনুযায়ী যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিয়ে কারখানা চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net