ঢাকা   ১১:৫৭:৪৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

ঢামেক পুলিশ ফাঁড়ি লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৪২৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। সেখানে দায়িত্বরত পুলিশ পরিদর্শক করোনায় আক্রান্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (৪ মে) রাতে ফাঁড়িটি লকডাউন করা হয়।

এ বিষেয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মাঝে মাঝে জ্বর অনুভব করায় গত শনিবার (২ মে) ঢাকা মেডিকেল কলেজে ভাইরোলজি বিভাগে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করে। সোমবার সন্ধ্যার পর রিপোর্টে জানা যায় করোনা পজিটিভ এসেছে। তিনি রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ফাঁড়িতে তার অধীনে আট পুলিশ সদস্য ও দুজন আনসার কর্মরত ছিলেন। তাদেরও আইশোলেশনে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শামীম বলেন, ফাঁড়ি লকডাউন হওয়ায় সেখানে এখন আর কোনও পুলিশ সদস্য অবস্থান করবেন না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শাহবাগ থানা থেকে দুটি মোবাইল টিম পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি