1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রানের কার্ড ছিঁড়ে ফেলার অভিযোগে তোলপাড় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন  নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জ-মার্কুলী ভায়া কাজির বাজার-ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন  নাঙ্গলকোটের হুগলি দীঘির পাড় জামে মসজিদ প্রাঙ্গণে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দলের প্রতি আক্ষেপ, ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ করলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মানিক মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত,ঘাতক ড্রাইভার আটক

নবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রানের কার্ড ছিঁড়ে ফেলার অভিযোগে তোলপাড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৪৭ বার

হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে খাদ্য বান্ধব সহায়তার (১০ টাকা কেজি চাল) এর কার্ড ছিঁড়ে ফেলাসহ এক নারীকে অশ্লীল ভাষায় গালাগালির অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। এনিয়ে ৭ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনগাঁও গ্রামের ওয়াহিদ উল্লার স্ত্রী মেজবা বেগম নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের ওয়াহিদ উল্লার স্ত্রী মিজবা বেগম। স্বামী ওয়াহিদ উল্লা অসুস্থ থাকায় স্ত্রী মিজবা বেগম স্বামীর খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি দরে চাল গ্রহীতার কার্ড নিয়ে চাল আনতে গত ২৬ এপ্রিল ১০ টাকা স্থানীয় শতক বাজারে যান। আগেভাগেই চাল বিতরণে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। চাল বিতরণের ধারাবাহিকতা অনুযায়ী স্বামী ওয়াহিদ উল্লার নাম আহবান করার পর পর স্ত্রী মিজবা বেগম চাল নিতে এগিয়ে যান। তখন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল তার স্বামী না আসার কারণ জানতে চাইলে ওয়াহিদ উল্লা অসুস্থ বলে জানান তার স্ত্রী মিজবা বেগম। এতেই ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান মুকুল ওয়াহিদ উল্লার স্ত্রীকে অশ্লীল ভাবে গালিগালাজ করেন। পরে টান মেরে ওয়াহিদ উল্লার ১০ টাকা কেজি দরের চাল গ্রহীতার কার্ড ছিঁড়ে ফেলেন। এঘটনায় গত (৭ মে) বৃহস্পতিবার প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মিজবা বেগম।
অভিযোগের প্রেক্ষিতে গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কার্ড ছিড়ে ফেলা বিষয় নয়, একজনের পরিবর্ততে আরেকজন এসে নিয়ে নেয় এতে করে সমস্যার সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, চেয়ারম্যান সাহেব আর যেই হউক যদি কার্ড ছিঁড়ে থাকেন তবে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net