1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৫৪ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ জ্বর শ্বাসকষ্টসহ করোন উপসর্গ নিয়ে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ইউসুফ আলী (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত আনুমানিক ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় গত পাঁচ দিনে করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ মারা গেল তিনজন।নিহত ইউসুফ বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ডের হাজীপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে। তিনি চৌমুহনীর গোলাবাড়িয়া এলাকার সুগন্ধা কমিউনিটি সেন্টারের ম্যানেজার ছিলেন।হাসপাতল সূত্রে জানা যায়, রোববার বিকালে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন ইউসুফ। পরীক্ষা নিরিক্ষা করে দেখা যায় তার ফুসফুসের সংক্রমণ দেখা দেয়ায় তাকে দ্রুত ঢাকায় কুর্মিটোলা নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিবারের পক্ষ থেকে তারা নেয়নি। এক পর্যায়ে রাত প্রায় ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, তার শরীর থেকে করোনা পরীক্ষার নমুনা নেয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।উল্লেখ, ইউসুফসহ জেলায় গত পাঁচ দিনে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন। এর মধ্যে রোববার (৩ মে) ভোরে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে নানার বাড়িতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান মাদ্রাসা ছাত্রী তনিমা ইসসলাম সামিয়া (১৩)। তার বাবার বাড়ি বেগমগঞ্জ উপজেলায়। এর আগে গত বুধবার (৩০ এপ্রিল) সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদর উপজেলার করমুল্যা এলাকার বাসিন্দা রোকসানা আক্তার (১৭)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net