ঢাকা   ০৮:৫৯:৫৯ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

নোয়াখালীতে নেশার টাকা না দেওয়া ও পারিবারিক প্রতিহিংসায় পারিবারের সদস্যদের কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২৯৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান : নোয়াখালী পৌরসাভার ১নং ওয়ার্ডে নেশার টাকা না দেওয়ায় ও পারিবারিক প্রতিহিংসায় পৌরসভার ১নং ওয়ার্ডে মোরশেদ আলম মিঞা বাড়ির মৃত হামিদুল হকের ছেলে প্রবাসী সোহেল মাহমুদ এর পরিবারের স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দেবর মো. রিয়াদ।

মমতাজ বেগম জানায়, রিয়াদ নিয়মিত ইয়াবা ও মদ পান করে। বিভিন্ন সময়ে তাকে নেশার টাকার জন্য কটুক্তি ও নানাভাবে তাকে বিরক্ত করত এবং পারিবারিক অশান্তি সৃষ্টি করতো। এ বিষয়ে সে তার স্বামীকে জানালে তার স্বামী তাকে কোন ধরনের সহযোগিতা না করার জন্য নির্দেশ দেন। ঘটনার দিন দুপুরে সে আবার টাকা চাইলে প্রবাসী সোহেল মাহমুদ এর স্ত্রী মমতাজ বেগম টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে রিয়াদ ও তার স্ত্রী মমতাজ বেগম ও তার সন্তান রোহানকে(১৬)কে এলোপাতাড়ি কুপিয়ে কুপিয়ে জখম করে।

পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে চিকিৎসা শেষে তারা সদর থানায় তার দেবর রিয়াদ ও তার স্ত্রীর নামে একটি মামলা দায়ের করে।

ঘটনায় আহত মমতাজ বেগম জানান, আমি নেশার টাকা না দেওয়া সে আমাকে ও আমার সন্তানকে কুপিয়ে জখম করে। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার এবং আমার ও পরিবারের নিরাপত্তা চাই প্রশাসনের কাছে ।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন জানান, আমরা ঘটনাটি শুনার পর থানায় মামলা অন্তর্ভুক্ত করি। এবং একই সাথে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি