1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নড়াইলে কালিয়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

নড়াইলে কালিয়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৭৫ বার

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাইউম শিকদার(৪৫) নামে এক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। অপরদিকে কৃষকলীগ নেতাসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। মঙ্গলবার রাতে কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর নামক স্থানে ওই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। কাইউম শিকদার উপজেলার বিলাফর গ্রামের হাসমত আলী শিকদারের ছেলে।আহতদেরকে প্রথমে কালিয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ নেতার মৃত্যুতে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশের সাড়াসি অভিযান চলছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সবুর মোল্যা -সবুর ফকির গ্রুপ এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল কাইউম শিকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।এরই জের ধরে মঙ্গলবার (২৬মে) রাত সাড়ে ৮টার দিকে কাইউম শিকদার ও উপজেলার নড়াগাতি থানা কৃষক লীগের সভাপতি মোল্যা আবুল হাসনাতসহ ৪জন নেতাকর্মী ২টি মোটরসাইকেলযোগে কালিয়া থেকে কলাবাড়িয়া গ্রামে ফেরার পথে ওই সড়কের কালিনগর নামক স্থানে ওৎ পেতে থাকা দুবৃত্তরা পথরোধ করে কাইয়ূম সিকদারসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করে। এর মধ্যে কাইয়ূম সিকদারকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়। এছাড়া উপজেলার নড়াগাতী থানার কৃষকলীগের সভাপতি মোল্যা আবুল হাসনাত (৩৮), মতিয়ার মল্লিক(৪০) ও সজীব মল্লিককে(৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে আবুল হাসনাত মোল্যার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তার স্বজন ও চিকিৎসকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্র থেকে জানা গেছে, কাইউম শিকদারকে নৃশংসভাবে হত্যা ও আবুল হাসনাতকে গুরুতর আহত করার আগে কে-বা কারা মুঠোফোনে একাধিকবার তাদের ভয়ভীতি ও বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছিল। দু’পক্ষের এ দ্বন্দ্বের মধ্যে তৃতীয় কেউ এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে কিনা তা যাচাই-বাচাই করা আশু প্রয়োজন।কালিয়ার সচেতন মহল সংশ্লিষ্টদের বিষয়টি খতিয়ে দেখার আহবান জানিয়েছেন। তাহলে হত্যার প্রকৃত রহস্য হয়তো বেরিয়ে আসতে পারে !
উপজেলার নড়াগাতি ওসি রোকসানা খাতুন বলেন,‘মামলার প্রস্তুতি চলছে। খুনীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’
এ ব্যাপারে নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার বলেন,‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনা সঙ্গে জড়িতদের চিহিৃত করে আটকের অভিযান অব্যাহত আছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net