1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় কবর থেকে শিশুর লাশ উত্তোলন  আড়াই মাস পর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

পটিয়ায় কবর থেকে শিশুর লাশ উত্তোলন  আড়াই মাস পর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৫৯ বার

গিয়াসউদ্দিন পটিয়া চট্টগ্রাম:
মৃত্যুর রহস্য উৎঘাটনের জন্য চট্টগ্রামের পটিয়ায় দাফনের আড়াই মাস পর জোবায়েত হোসেন নামের এক শিশুর লাশ কবর থেকে তোলা হয়েছে। বুধবার সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আজিমপুর গ্রামের সামাজিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করে  পটিয়া থানা পুলিশ।

আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান, কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম এবং পটিয়া থানার এস আই বোরহান উদ্দিনের উপস্থিতিতে ওই লাশ তোলা হয়।

সাত বছরের জোবায়েত আজিমপুর গ্রামের রিক্সা চালক ফারুকের একমাত্র পুত্র সন্তান। গত ২২ ফেব্রুয়ারি শিশু জোবায়েতকে তার মা দুপুরের ভাত খাওয়ার জন্য খুজাঁখুজিঁ করে। পরে খবর পাওয়া যায় জোবায়েতকে ধাক্কা দিয়ে স্থানীয় কুয়ায় ফেলে দেয়া হয়েছে। 

স্থানীয়রা কুয়া থেকে শিশু জোবায়েতের নিথর দেহ উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জোবায়েদকে মৃত ঘোষনা করে। এদিকে এই শিশুর মৃত্যুর ঘটনায় নানা রহস্য ও ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয় গ্রামজুড়ে। একইদিন নিহতের পিতা ফারুক স্থানীয় পটিয়া থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে মামলা না নেওয়াতে গত ৪ মার্চ পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, শিশু জোবায়েতের বাবার মামলার পর আদালতের নির্দেশে লাশ কবর থেকে তোলা হয়।  ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এই শিশুর মৃত্যুর রহস্য উৎঘাটন সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net