ঢাকা   ০৫:১৮:৫৫ এএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

পটিয়ায়  সামাজিক দূরত্ব নিশ্চিত না করে দোকান খোলা রাখায় দুই দোকানদারকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৯২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম):
চট্টগ্রাম পটিয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত না করে দোকান খোলা রাখায় দুই দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফারহানা জাহান উপমা অভিযান পরিচালনা করেন।

সামাজিক দূরত্ব নিশ্চিত না করে দোকান খোলা রাখার অভিযোগে ছবুর রোড এলাকার সৌখিক স্টোর ও মনেরেখ বিপনী বিতানকে ১৫ হাজার টাকা করে জরিমানা করে।

এর আগের দিন বুধবার সকাল বিভিন্ন মার্কেটে দোকান খোলা রাখায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত লোকজন মার্কেটে ভীড় করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি ভাইরাল হলে ইউএনওর নজরে পড়ে। এর প্রেক্ষিতে অভিযান চালানো হয়। তাছাড়া হেলমেট না থাকায় মোটরসাইকেল চালককে  ৫০০ টাকা করে দুইজনকে ১০০০ টাকা জরিমানা করা হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, সরকারি বিধি নিষেধ অমান্য ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করে দোকান খোলা রাখায় দুই দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি