1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পূর্ব সুন্দরবন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৫২টি ডিম দিয়েছে কুমির জুলিয়েট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

পূর্ব সুন্দরবন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৫২টি ডিম দিয়েছে কুমির জুলিয়েট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৪৩৬ বার

নইন আবু নাঈমঃ
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৫২টি ডিম দিয়েছে লবণ পানির কুমির জুলিয়েট।
শুক্রবার সকালে প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে মা কুমির জুলিয়েট। এ নিয়ে জুলিয়েট ডিম দিয়েছে মোট ১৫ বার। এর আগে গত বছর জুলিয়েট ৪৪টি ডিম পাড়লেও ৩ বছর জুলিয়েট ও পিলপিলের ডিম থেকে কোন বাচ্চা জন্ম নেয়নি। তাই এবার তাই রোমিও নামের বয়স্ক পুরষ কুমিরকে সরিয়ে এক বছর আগে জুলিয়েট ও পিলপিলের সাথে একই পুকুরে রাখা হয় আলেকজান্ডার নামে নতুন একটি যুবক কুমিরকে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ কবির জানান, শুক্রবার সকালে কুমির প্রকল্পের পুকুর পাড়ে জুলিয়েট ৫২টি ডিম পাড়ে। এরপর ডিমগুলো সংগ্রহ করে তার মধ্য থেকে ১৪ টি ডিম বাচ্চা ফুটানোর জন্য জুলিয়েটের বাসায়, ২৬টি পুরাতন ইনকিউবেটরে আর ১২টি নতুন ইনকিউবেটরে রাখা হয়েছে। আগামী ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে এ ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে। অন্য মা কুমির পিলপিলও কয়েক দিনের মধ্যে ডিম পাড়বে বলে আশা করি।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বেলায়েত হোসেন জানান, বর্তমানে করমজলের কুমির প্রজনন কেন্দ্রে বর্তমানে ছোট বড় মিলিয়ে মোট ১৯৫ টি কুমির রয়েছে। এরমধ্যে জুলিয়েট ও পিলপিল নামের দুইটি নারী কুমির এবং আলেকজান্ডার নামে একটি পুরুষ কুমির দিয়ে করমজলে কুমিরের প্রজনন কার্যক্রম চলছে।
সুন্দরবনে বিলুপ্তপ্রায় লবণ পানির প্রজাতির কুমিরের প্রজনন ও বংশ বিস্তারের লক্ষ্যেই ২০০০ সালে করমজলে এই কুমির প্রজনন কেন্দ্রটি চালু করে বন বিভাগ। ইতিমধ্যেই এ প্রজনন কেন্দ্র থেকে প্রাপ্ত বয়স্ক ৯৭টি কুমির সুন্দরবনের নদীতে অবমুক্ত করেছে সুন্দরবন বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net