1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রথম দিনই দক্ষিণ সিটির দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন তাপস - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

প্রথম দিনই দক্ষিণ সিটির দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন তাপস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩১৫ বার

আবদুল্লাহ মজুমদারঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করার একদিন পরই রোববার (১৭ মে) শীর্ষস্থানীয় দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বগ্রহণের পর অফিসের প্রথম দিন প্রথম বৈঠকের পর এমন ব্যবস্থা নিলেন মেয়র তাপস।

বরখাস্তকৃতরা হলেন ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান। অনিয়মের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।সিটি করপোরেশনের আইন অনুযায়ী কাউকে চাকরি থেকে বাদ দিতে চাইলে তিন মাসের বেতন দিয়ে কাউকে বিদায় করতে পারে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বলেন, আমি এখনো বিষয়টি জানি না। তবে কর্পোরেশন যা ভালো মনে করে করতে পারে।আর আসাদুজ্জামান বলেন, শুনেছি আমাকে চাকরিচ্যুত করা হয়েছে তবে কি অভিযোগে করা হয়েছে তা জানিনা।

তবে ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান বলেন, ওনাদের দুজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশন আইন মোতাবেক করপোরেশন যদি মনে করে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে।এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান।

প্রসঙ্গত, আওয়ামী লীগের মনোনয়নে গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে বিজয়ী হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর তিনি ডিএসসিসির দ্বিতীয় নির্বাচিত মেয়র। নির্বাচিত হওয়ার পর তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করান।

তবে পূর্ববর্তী মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় মেয়র তাপসকে সাড়ে ৩ মাস অপেক্ষা করতে হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net