1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক সহায়তার তালিকায় অনিয়ম” ৪০জনের নামের পাশে এক মেম্বরের মোবাইল নম্বর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক সহায়তার তালিকায় অনিয়ম” ৪০জনের নামের পাশে এক মেম্বরের মোবাইল নম্বর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩১৪ বার

নইন আবু নাইমঃ
বাগেরহাটের শরণখোলায় করোনা সংক্রমনে কর্মহীন নিন্ম-মধ্যবিত্ত ও হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আর্থিক সহায়তার তালিকা তৈরীতে ব্যাপক অনিয়ম ধরা পড়ার পর তা সংশোধনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। যেহেতু, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ প্রদান করার কথা, তাই এই সুযোগে এক ইউপি সদস্য তার নিজের মোবাইল নম্বরটি জুড়ে দিয়েছে ৪০জন সুবিধাভোগীর নামের পাশে।
এছাড়া, তালিকায় চৌকিদার, সরকারি বিভিন্ন সুবিধাভোগকারী ও সচ্ছল ব্যক্তির নাম রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে, অনিয়মে জড়িতদের নাম জানাতে অপারগতা প্রকাশ করে উপজেলা প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়নে পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত চুড়ান্ত তালিকা উপজেলা পরিষদে জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করতে গিয়ে অনিয়ম ধরা পড়ে। উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে খোন্তাকাটা ইউনিয়নে অনিয়মের মাত্রা একটু বেশি বলে জানায় সংশ্লিষ্টরা। সুফলভোগীদের নামের পাশে তাদের প্রত্যেকের মোবাইল নম্বর সংযুক্ত করার কথা থাকলেও কিছু ইউপি সদস্য অসৎ উদ্দেশে সেখানে তাদের নিজেদের মোবাইল নম্বর দিয়ে রেখেছে।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা প্রদানের ব্যবস্থা করায় তারা এই অপকৌশলের আশ্রয় নেয়। তাছাড়া, তালিকায় অপেক্ষাকৃত সচ্ছল ও সরকারি অন্যান্য সুবিধাভোগীদের নামও দেওয়া হয়। এসব অনিয়ম ধরা পড়ার পর সরকারি কর্মকর্তাদের বাড়ি বাড়ি পাঠিয়ে তালিকা সংশোধন করা হচ্ছে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত তালিকায় সুবিধাভোগীদের নামের পাশে বেশ কয়েকজন ইউপি সদস্যদের ফোন নম্বর ছিল। এক মেম্বরের ফোন নম্বর ছিল ৪০ জনের নামের পাশে। এছাড়া, সচ্ছল ও সরকারের অন্যান্য সুবিধাভোগ করছে এমন ব্যক্তিদের নামও ছিল তালিকাতে। এসব অনিয়ম নজরে আসার পর সরকারি কর্মকর্তাদের দিয়ে সঠিক তালিকা করা হয়েছে। আগামী ১৭মে সংশ্লিষ্ট দপ্তরে তা পাঠানো হবে।
অনিয়মকারী ইউপি সদস্যদের ব্যাপারে জানতে চাইলে ইউএনও বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net