ঢাকা   ১১:১৯:৫৯ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা 

ফটিকছড়িতে মহিলা সাংসদ ওয়াসিকার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৬২৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়িতে মহিলা সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আয়েশা ওয়াসিকার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১০মে) বিকালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য তাঁর পক্ষে এসব খাদ্যসামগ্রী ধর্মপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের সভাপতি তথ্য প্রযুক্তিবিদ ড. ফয়সাল কামাল চৌধুরী।

এসময় ৪৫০টি পরিবারে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১লিটার তেল, ১কেজি আটা, ১কেজি পেঁয়াজ ও ১কেজি ডাল প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন বাবলু, কামাল উদ্দিন, সাজ্জাদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, মোরশেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি