1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেনী নদীতে পড়ে প্রবল স্রোতে নিখোঁজ কলেজ ছাত্র; ২০ ঘন্টায়ও হয়নি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

ফেনী নদীতে পড়ে প্রবল স্রোতে নিখোঁজ কলেজ ছাত্র; ২০ ঘন্টায়ও হয়নি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৬০ বার

মো.নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
রামগড় লাগোয়া ফটিকছড়ির বাগান বাজারে সীমান্তবর্তী ফেনী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক কলেজ ছাত্র।

জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে ফেনী নদীতে উজানে ভেসে আসা ভাসমান লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন পলাশ চন্দ্র দে (১৮) নামের ছাত্রটি। সে রামগড় সরকারি ডিগ্রী কলেজ এর দ্বাদশ শ্রেণীর ছাত্র ও বাগান বাজার এলাকার সাধন কুমার দে এর সন্তান বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ফারুক জানান, একটি ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পলাশ নদীতে নামে। নদীতে প্রবল স্রোত থাকায় শত চেস্টা করেও তীরে উঠতে পারেনি। এক সময় পানির ঘুর্নির মধ্যে পড়ে যায় এবং ডুবে যায় । তাৎক্ষনিক অনেক খোজাখুজি করেও পলাশকে উদ্ধার করা যায়নি।

রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে স্থানিয়রা ও ফায়ার সার্ভিস প্রাথমিক অনুসন্ধান চালিয়ে ছেলেটির কোন হদিস পায়নি। চট্টগ্রাম থেকে ডুবুরী দল এসে শনিবার বিকাল ৫টা পর্যন্ত দীর্ঘ সময় অনুসন্ধান করে খোঁজ না পাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। তবে স্থানিয় ভাবে একটি উদ্ধারটিম নদীতে বোট নিয়ে তল্লাসী চালাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net