ঢাকা   ০৫:০৩:২৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে মীরসরাইয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৫১৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: মীরসরাইয়ে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে রাত ৯টার সময় জোরারগঞ্জ থানাধীন উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গত কয়েকদিন ধরে বালু সিন্ডিকেট বাণিজ্য নিয়ে করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন (প্রকাশ কালা জামাল) এবং যুবলীগ নেতা সাইফুল ইসলামের মধ্যে সমস্যা চলছিল। আজ জনৈক সেলিম নামক ব্যক্তির ফেসবুকে একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে জামাল ও সাইফুল এবং তাদের সমর্থকরাসহ সংঘর্ষে লিপ্ত হয়। রাতে বাজারের একটি চায়ের দোকান থেকে মারামারির সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালীন দেশীয় অস্ত্র- দা, লাঠি, ছুরি ইত্যাদি নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অনন্ত ১০ জন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়।

আহতরা হলেন- জামাল গ্রুপের জামাল (৪০), মো. এমরান (২৮), মো. ইকবাল (২৪) ও মো. রাসেল (২২)। সাইফুল গ্রুপেরর হৃদয় (২১) ও মো. শহিদ (২৬)। এছাড়াও আরো কয়েকজন আহত হলেও তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে, করেরহাটে দীর্ঘদিন ঘরে বৈধ-অবৈধ বালু সিন্ডিকেট নিয়ন্ত্রিত হয়ে আসছে বলেও জানা যায়।

এ বিষয়ে ১নং করেরহাট ইউনিয় পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, জনৈক সেলিম নামের এক ব্যাক্তির ফেসবুকে দেয়া স্ট্যাটাসকে কন্দ্রে করে জামাল গ্রুপ ও সাইফুল গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। মুলত এটা বালু ব্যাবসাকে কেন্দ্র করে হয়েছে। রাজনৈতিক কোন বিষয় নয়। পুলিশ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সিরাজুল ইসলাম জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিততি নিয়ন্ত্রণে আনি। পরে জানতে পারি স্থানীয় জামাল ও সাইফুল গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এবিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি