1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুরের সহায়তায় অসহায় মানুষের মাঝে দিনাজপুর ৪২ বিজিবির ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুরের সহায়তায় অসহায় মানুষের মাঝে দিনাজপুর ৪২ বিজিবির ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩২৪ বার

দিনাজপুর প্রতিনিধি :
করোনা প্রভাবে লক-ডাউন পরিস্থিতির কারনে দিনাজপুর সেক্টরের আওতাধীন সীমান্তবর্তী এলাকার মানুষদের মাঝে ২য় পর্যায়ে ত্রাণ বিতরণ করেছে দিনাজপুর বিজিবি ৪২ বিজিবি। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় সুবিধাবঞ্চিত ১ হাজার ৮‘শ মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিলেন বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জহিরুল হক খাঁন।

আজ সকাল সাড়ে ১০টায় বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুরের সহায়তায় দিনাজপুর সেক্টরের আওতাধীন দিনাজপুর-ঠাকুরগাঁও এলাকার চান্দুরিয়া বিওপির চান্দুরিয়া সরকারী প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গনে দিনাজপুর সেক্টরের সার্বিক তত্বাবধানে ৪২ বিজিবি‘র উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে ত্রাণের খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় ৪২ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম,উপ অধিনায়ক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল ইসলাম, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ প্রদীপ কুমার রায়সহ সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও একইদিন দিনাজপুর সেক্টরের আওতাধীন দিনাজপুর-ঠাকুরগাঁও জেলার ১৯টি বিওপি‘র বিভিন্ন এলাকার মানুষের মাঝে ৪২ বিজিবি‘র পক্ষে সীমান্তবতর্ী কর্মহীন হওয়া আরো অসহায় ৮ শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। ত্রান সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, ১কেজি ছোলা, ২কেজি আটা, ৫০০ গ্রাম সোয়াবিন তেল, ৫০০ গ্রাম সুজি, ৫০০ গ্রাম লবন, ১ প্যাকেট বিস্কুট এবং ১টি সাবান।
উল্লেখ্য,গত ২৯ এপ্রিল দিনাজপুর সেক্টরের আওতাধীন দিনাজপুর-ঠাকুরগাঁও জেলার ১৯টি বিওপি‘র সীমান্ত এলাকায় প্রথম পযার্য়ে ১ হাজার ৮শত পরিবারের মাঝে ত্রাণের খাদ্য সহায়তা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net