1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ৭৯টি কওমী মাদরাসার শিক্ষার্থীদের চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

মাগুরায় ৭৯টি কওমী মাদরাসার শিক্ষার্থীদের চেক বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩২২ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরা সদর উপজেলার ৭৯টি কওমী মাদরাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দেয়া ৯ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সদর উপজেলা পরিষদ চত্বরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতী রাণী দত্তসহ আরো অনেক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন -করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের নেতৃবৃন্দ গণমানুষের পাশে আছে। সরকারি ত্রাণ ছাড়াও মাগুরা-১ নির্বাচনী এলাকায় প্রায় ৫০ হাজার কর্মহীন দরিদ্র মানুষের বাড়িতে ত্রাণ পৌছে দিয়েছে মাগুরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী কওমী মাদরাসাকে স্মীকৃতি দিয়েছেন। করোনার এই দুঃসময়েও তাদের কথা ভোলেননি। কওমী মাদরাসার পড়ালেখা করা এতিম ও দুস্থ শিশুদের জন্য প্রধানমন্ত্রী আর্থিক অনুদান উপহার দিয়েছেন।

অনুষ্ঠানে ৭৯টি কওমী মাদরাসা প্রধানদের প্রত্যেকের হাতে প্রত্যেক মাদরাসার জন্য সর্বনিম্ন ১০ হাজার এবং সর্বোচ্চ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net