1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক মানুষ হিসাবে পরিচয় দিয়েছেন রফিকুল ইসলাম মিলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন 

মানবিক মানুষ হিসাবে পরিচয় দিয়েছেন রফিকুল ইসলাম মিলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৮৩ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃকোভিড-১৯ নামের অদৃশ্য ভাইরাসের থাবায় গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে সবকিছু লকডাউন করে দেয়া হয়েছে। আর এতে করে কর্মহীন হয়ে মানবেতর দিন কাটছে খেটেখাওয়া মানুষের। হতদরিদ্রদের পাশাপাশি চরম কষ্টে দিনানিপাত করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষরা।তবে সরকারের সঙ্গে বৈশ্বিক এ দুর্যোগে মানবিকতা ছড়িয়ে দিচ্ছেন ব্যক্তি পর্যায়ের অনেকে। তাদেরই একজন নোয়াখালী জেলার বেগমগন্জ উপজেলার ০৩নং জিরতলী ইউনিয়নে সুযোগ্য চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন।করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই হতদরিদ্র ও কর্মহীনদের জন্য নিজে খাবার নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছেন তিনি। দুর্যোগের এ সময়ে খাবার পেয়ে মানুষের চোখে-মুখে যে আনন্দের ছাপ দেখতে পান সেটাকেই নিজের আত্মার খোরাক মনে করেন মিলন।খোঁজ নিয়ে জানা গেছে, দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরপরই নিজ ইউনিয়নে হতদরিদ্র ও কর্মহীনদের সাহায্যার্থে কাজ শুরু করার জন্য পরিষেদের মেম্বারদের ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন রফিকুল ইসলাম মিলন। খাদ্য সহায়তা বিতরণের জন্য গঠন করা হয় ওয়ার্ড ও গ্রামভিত্তিক কমিটি। এরপর কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ত্রাণ সহায়তা বিতরণে মাঠে নামেন ০৩নং জিরতলী ইউনিয়নে মানবিক মানুষ রফিকুল ইসলাম মিলন। সরকারি খাদ্য সহায়তার পাশাপাশি চেয়ারম্যানের ও মেম্বারের ব্যক্তিগত অর্থায়নে এখনও চলছে ঈদ উপহার সহায়তা প্রদান করেন ।গত দুই মাসে ০৩নং জিরতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২৪০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নানা খাদ্য সহায়তা বিতরণ করে আসছে। গ্রামে গ্রামে ঘুরে চেয়ারম্যান ও মেম্বার গন নিজে এসব খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন হতদরিদ্র ও কর্মহীন মানুষদের ঘরে।তিনি জিরতলী ইউনিয়নের মানুষের কাছে একটা অনুরোদ করেছেন আপনারা ঘরে থাকুন সুস্হ্য থাকুন বেশি বেশি হাত ধোত করুন। আপনাদের জন্য সব সময় আমি আছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net